স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। উৎসবে ১৮টি সংগঠন ও ৫০ জনেরও বেশী শিল্পী অংশ গ্রহন করেন। বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় শুরু হয়ে রাত ১০ টায় সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি হয়। উৎসবটি প্রতিদিন সন্ধ্যা ৫টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে।
উৎসবে পরিবেশনায় ছিল তৃণমূল মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও উদ্বোধনকৃত পদ্মাসেতু নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠান, সোনার মানুষ চাই শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবীণদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাপনি দিনে ছিল ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান (নবান্ন) ও জেলার শিল্পীদের নিয়ে লোক সাংস্কৃতিক উৎসব। শেষে অংশগ্রহনকারী প্রত্যেকটি সংগঠন ও শিল্পীদের মধ্যে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.