
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া ডাকবাংলো মাঠে শিগ্রই শুরু হতে যাওয়া মাসব্যাপী বানিজ্য মেলা বন্ধের দাবীতে ব্যবসায়ী কল্যাণ সমিতি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, অবিলম্বে বানিজ্য মেলার বন্ধের দাীতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি গত ১৫ ডিসেম্বর প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের পরেও মেলার কার্যক্রম চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ কুলাউড়ার ব্যবসায়ীরা প্রতিবাদে রোবার দূপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
কুলাউড়া চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল ইসলাম শামীম, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোহিত বাবলু, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবুল কালাম, ফরহাদ আহমদ, আব্দুল মুক্তাদির জায়েদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক এম ফয়েজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি, বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক ও ওয়ার্ড মেম্বার সহ কুলাউড়া বাজারের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। ফুঁসে ওঠা ব্যবসায়ী নেতৃবৃন্দরা দ্রুত মেলার কার্যক্রম বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.