আব্দুর রব: বড়লেখায় ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে ভাসুরপুত্র নিপেশ দাস সোনাইর (২৫) কাচির আঘাতে চাচি চতুর মায়া দাস (৪৯) নির্মমভাবে খুন হয়েছেন। নিহত চতুর মায়া দাস উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম গুলুয়া গ্রামের মৃত ললিত চন্দ্র দাসের স্ত্রী। ঘটনার পর গ্রামবাসী খুনি নিপেশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে নিতাই চাঁদ দাসের ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গৃহস্থালী কাজের সময় ভাসুরপুত্র নিপেশ দাস সোনাই হঠাৎ চাচি চতুর মায়া দাসকে ধারালো কাচি দিয়ে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। হামলার ঘটনায় গ্রামবাসী নিপেশকে আটক করে থানায় খবর দেন।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান চাচি খুনের ঘটনায় ভাতিজা নিপেশকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, প্রতিবেশিরা বলেছেন ছেলেটির মানসিক সমস্যা রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.