
স্টাফ রিপোর্টার॥ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় বন্ধের লক্ষে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় সোমবার ২৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা বাজার, ডাক বাংলো রোড, বিজয় মার্কেটসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা বাজারে অবস্থিত মেসার্স জালালাবাদ ফার্মেসীকে ২ হাজার টাকা, ডাক বাংলো রোডে অবস্থিত জীবন রনি ষ্টোরকে ৩ হাজার টাকা, বিজয় মার্কেটে অবস্থিত দি নিউ ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও তাজিম উদ্দিন নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে বড়লেখা উপজেলার উত্তরবাজারে অবস্থিত ছাইম ইলেকট্রিককে অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানা ২৫% দুই হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.