
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের ভানুগাছ বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় দুটি বেকারীকে ২২হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ২৯ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী করায় উপজেলার ভানুগাছ বাজারের ফাস্ট-টাইম বেকারীকে ১২হাজার টাকা ও ডিজিটাল বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী করা হচ্ছিল বিভিন্ন ধরনের বিষ্কুট। যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে ২টি বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ধারা অনুযায়ী ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.