
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক ও সিলেট বিভাগীয় ছাত্রদলের সহ সংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন উজ্বল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরানুল করিম চৌধুরী মিঠুর অকাল মৃত্যুতে গভীর শোক জানিছেন।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক ও সিলেট বিভাগীয় ছাত্রদলের সহ সংগঠনিক সম্পাদক মো: জাকির হোসন উজ্বল বলেন, মরহুম ইমরানুল করিম চৌধুরী মিঠু শহীদ জিয়ার আদর্শ ও নীতি বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতাকর্মীরা কোনো দিন ভুলবে না। মরহুমের এলাকাবাসীর মতো আমিও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুম ইমরানুল করিম চৌধুরী মিঠুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য গত শুক্রবার সকাল পৌণে ৮টায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। ইমরানুল করিম চৌধুরী মিঠু সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শহিদুল করিম চৌধুরীর ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। সংসার জীবনে তাঁর স্ত্রী ও এক মেয়েশিশু ছিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.