স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে। শনিবার ৭ জানুয়ারি দুপুর ২ টায় এ উপলক্ষে জেলা ছাত্রদল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। জেলা ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদল কয়েক হাজার নেতাকর্মি। পরে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.