
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারকদের মধ্যে ২০২২ সালে সর্বোচ্চ মামলা নিষ্পত্তির জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানকে ও আদালতের কার্যক্রমের সার্বিক অবদানের স্বীকৃতির জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানকে পুরস্কার প্রদান করা হয়। সংশ্লিষ্টদের হাতে পুরুস্কার তুলে দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান।
এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহ বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.