
স্টাফ রিপোর্টার॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি ডা: জোবাইদা রাহমান এর বিরুদ্ধে মালামাল ক্রোকের নির্দেশের প্রতিবাদে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপুর নেতৃত্বে সোমবার ৯ জানুয়ারি বিকেলে বিক্ষোভ মিছিল করে মৌলভীবাজার সরকারি কলেজ ও পৌর ছাত্রদল। মিছিলটি শহরের শাহ মোস্তফা কলেজের সামন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিকান্দার আলী রোডে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হোসেন, শাওন আহমদ,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফরান খান, সৈয়দ তপু আলী, রায়হান হাবিব, সাজন আহমদ, রাজু আহমদ শায়েক আহমদ, মামুন আহমদ, নাঈম আহমেদ, জিবান আহমেদ, আনায়ার হোসেন, মাহের আহমেদ, মাহি, রাকিব হোসেন প্রমুখ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.