
স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সিলেট বিভাগের সকল সমস্যা দূর করা হবে। বর্তমানে কিছু সমস্যা থাকলেও কোন সমস্যাই সমস্যা থাকবে না। সিলেটবাসীর উন্নয়নের স্বার্থে সকলে মিলে একযোগে কাজ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেট বিভাগে ৫ জন মন্ত্রী উপহার দিয়েছেন যা ইতঃপূর্বে হয়নি। সকল মন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। ফলে সিলেট বিভাগের রেলপথ, আকাশ পথ ও সড়ক পথে সমভাবে উন্নয়ন র্কাযক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টটিটিউশন মিলনায়তনে সিলেট বিভাগের যোগাযোগ ও উন্নয়ন পরিষদের এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলনে।
পরিবেশমন্ত্রী এসময় তাঁর দায়ত্বিপ্রাপ্ত মন্ত্রণালয় কর্তৃক সিলেট বিভাগে চলমান কিছু উন্নয়ন র্কমকান্ডের উল্লেখ করে বলেন, মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। মাধবকু- জলপ্রপাতে ক্যাবল কার স্থাপন করার প্রক্রিয়া এগিয়ে চলছে। হাওর-বাওর জলাভূমির সিলেট বিভাগের হাওর ও জলাশয় খননকার্য বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পরবিার সবার উন্নয়ন হয়েছে।
সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সভাপতি ডক্টর আহমেদ আল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরবিহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.