
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে সুমন মিয়া (২০) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে।
শনিবার ১৪ জানুয়ারি রাতে মৌলভীবাজার সদর মডেল থানার অন্তর্গত শেরপুর পুলিশ ফাড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে শেরপুরে অনুষ্ঠিত মাছের মেলা প্রাঙ্গণ থেকে আসামি সুমন মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মৌলভীবাজার সদর মডেল থানার ২০০৯ সালের দ্রুত বিচার আইন- ২০০২ এর ৪ (১) ধারার একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশপ্রাপ্ত আসামি।
গ্রেফতারকৃত আসামি সুমন মিয়া মৌলভীবাজার সদর থানার দাউদপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.