
আব্দুর রব॥ বড়লেখায় শীতার্তদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
হিউম্যান সার্ভিস জুড়ী-বড়লেখা নামক সংস্থার আয়োজনে মঙ্গলবার ১৭ জানুয়ারি বিকেলে বড়লেখা উপজেলার বিভিন্ন পেশার দরিদ্র মানুষের মধ্যে তিনি কম্বল বিতরণ করেন।
বড়লেখা পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় কম্বল বিতরণের সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আছকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজী, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসাইন, সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.