
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জালালপুর সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। দাতব্য সংগঠন আল আমানা ফাউন্ডেশনের সহযোগীতায় বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও শিক্ষক আয়েকপম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভিন, আল-আমানা ফাউন্ডেশনের সভাপতি শাহ সিতার আহমেদ, সাংবাদিক শাব্বির এলাহী, আদমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.