
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মাসব্যাপি মেয়র উন্মুক্ত দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৮ জানুয়ারি রাতে শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। মৌলভীবাজার পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ উদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আক্তারুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. ফয়ছল আহমদ, আসাদ হোসেন মক্কু, সালেহ আহমদ পাপ্পুসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরব গণ্যমান্য ব্যাক্তি বর্গ। উদ্বোধনী খেলায় অংশ নেন জেলা প্রশাসক ও পৌর মেয়র বনাম পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। টুর্ণামেন্টে ৩২টি দল খেলায় অংশগ্রহণ করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.