
স্টাফ রিপোর্টার: রাজনগর থানায় অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করছেন শ্যামল বনিক। তিনি গত ৩ অক্টোবর তার নতুন কর্মস্থলে যোগদান করেন। শ্যামল বনিক ২০০৪ সালে এসআই পদে কুমিল্লা থানায় তার কর্মজীবন শুরু করেন। পরে ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কুলাউড়া থানায় এসআই পদে কর্মরত ছিলেন। পরে তিনি ওসি তদন্ত হিসেবে পদোন্নতি পেয়ে সিলেট কোতোয়ালি থানায় যোগদান করেন। সর্বশেষ তিনি সিলেট জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে তিনি রাজনগর থানায় ওসি হিসেবে যোগদান করেন। বিবাহিত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি জেলায় কর্মরত সাংবাদিকসহ সকলের সহযোগীতা চেয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.