
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ বাউল সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মৌলভীবাজার আগমন উপলক্ষ্যে শনিবার ২৮ জানুয়ারি শহরের শাহ্ মোস্তফা পার্টি সেন্টারে বাউল সমিতি জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, দপ্তর সম্পাদক বাউল শান্ত সরকার ও সদস্য বাউল শিল্পী সরকার সন্ধানীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বাউল শিল্পী শেখ জাহাঙ্গীর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধম সুহেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা, সদর উপজেলা ও রাজনগর উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সুস্থ ধারার বাউল গানের পরিবেশ ফিরিয়ে আনতে এবং ভালো মানের বাউল গান পরিবেশনের পরিবেশ তৈরি করতে যতটুকু সাহায্যের প্রয়োজন হয়, তা গ্রহণ করবেন বলে কেন্দ্রীয় নেতৃবুন্দরা আশ্বাস প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.