
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে গাঁজাসহ শফিকুল ইসলাম শফিক (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার ২৯ জানুয়ারি রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানা পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ সরকার মৌলভীবাজার পৌরসভার মূল গেইটের সামনে থেকে শফিকুল ইসলাম শফিককে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করে তার হাতে থাকা পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শফিক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাদিশাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মৌলভীবাজার সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.