
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ও হীড বাংলাদেশের বাস্তবায়নে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ৯০০ শীতার্ত মানুষ হীড বাংলাদেশের কম্বল পেয়ে আনন্দিত।
মঙ্গলবার ৩১ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলায় হীড বাংলাদেশ শ্রীমঙ্গল শাখা প্রাঙ্গনে হীড বাংলাদেশের অপারেশন পরিচালক ডা: সবির খিয়াং বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এডমিন ম্যানেজার আব্দুছ ছালাম, হীড বাংলাদেশের সিলেট-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তপন সাহা, হীড বাংলাদেশের সিলেট-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ দীন ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর।
হীড বাংলাদেশ সারাদেশে ১০ হাজার শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করে। তার মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৯০০ জনকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.