
কুলাউড়া প্রতিনিধি॥ মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ শিক্ষাবোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কার বিতরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১ ফেব্রুয়ারি দুপুরে কুলাউড়ায় উপজেলার কাদিপুর ইউনিয়নে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।
সহকারী প্রধান শিক্ষক মো: আতিকুর রহমান সোহেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, সমাজসেবী রোকিয়া চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ইস্ট কোস্ট গ্রুপ কুলাউড়া শাখার ম্যানেজার অবসরপ্রাপ্ত লে. কমান্ডার মো. মেহেদী হাসান। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে গভর্নিংবডির সভাপতি, শিল্পপতি আজম জে চৌধুরী কর্তৃক প্রদত্ত উদ্দীপনা পুরস্কার ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.