
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ বিমল বোনার্জি (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি রাতে তাকে আটক করা হয়।
থানার পুলিশ এসআই আমির উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাজীপুর চা বাগানের ফেক্টরি গেটের সামনে থেকে বিমল বোনার্জি (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেন। আটককৃত বিমল বোনার্জি জুড়ী উপজেলার রাজকী চা বাগানের মৃত অর্জুন বোনার্জির ছেলে।
এসময় আটকৃত বিমল বোনার্জির কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগান থেকে ৩ কেজি গাজাঁসহ মাদক কারবারি বিমল বোনার্জিকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। আটক বিমল বোনার্জির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.