
পলিরানী দেবনাথ॥ জাতীয় সঞ্চয় অধিদপ্তর প্রধান কার্যালয় ঢাকা ও জেলা সঞ্চয় অফিস ব্যুরো মৌলভীবাজারের আয়োজনে রোববার ৫ ফেব্রুয়ারি রেডিও পল্লীকণ্ঠের সভা কক্ষে অনিবাসী বাংলাদেশীদের সঞ্চয়ে উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক সুরঞ্জিত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল্লা আল মামুন।
এ সময় তিনি বলেন, আপনার আয় যেমনই হোক না কেন সঞ্চয় করতে হবে। সঞ্চয় করতে পারলে সেটা আপনার জন্য লাভজনক। বিন্দু বিন্দু সঞ্চিত অর্থ একদিন বট বৃক্ষের মতো আপনাকে ছায়া দিবে। এজন্য সচেতন হতে হবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান, রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন, মোঃ ছাদেক উল্লাহ, মোঃ আবু সাঈদ, সন্তোষ ভৌমিক, সুমন বৈদ্য, উত্তম দাশ, মনিরুজ্জামান গিয়াস প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও এর গুরুত্ব সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন করেন মৌলভীবাজার জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক সুরঞ্জিত দাস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.