
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুলাউড়ার উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে সোমবার ৬ ফেব্রুয়ারি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি মেলার সফলতা কামনা করে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের আহবান জানান। পরে জেলাপ্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও র্যালিতে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুদ্দিন আহমদ, অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।
সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী স্থান পাচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.