
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ৫০ টি সেলাইমেশিন ও শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা মিলনায়তনে বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং আল খায়ের ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ৫০ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন ও ২০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, কানটুপি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তারসহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.