
আব্দুর রব॥ বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে প্রায় সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে উপজেলার দুইটি গৃহহীন পরিবারকে পাকা টিনসেট ঘর নির্মাণ করে দিয়েছে।
মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন স্বেচ্ছাসেবী এই চ্যারেটি সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ ও উপদেষ্ঠা ফাইজ মোহাম্মদ রাহমান।
উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামের অস্বচ্ছল গৃহীন লুৎফুর রহমান ও পূর্ব-দক্ষিণভাগ গ্রামের সাহাব উদ্দিনের পরিবারের সদস্যদের বসবাসের জন্য প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে পাকাঘর দুইটি নির্মাণ করে দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে।
নবনির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র উপদেষ্ঠা ফাইজ মোহাম্মদ রাহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ।
বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সহকারি সমন্বয়কারি সাবেক জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান সমন্বয়কারি রেজাউল ইসলাম মিন্টু, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, উপকারভোগি লুৎফুর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.