
প্রনীত রঞ্জন দেবনাথ॥ সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কমলগঞ্জে সাফল্যের ধারাবাহিকতায় ২৪২টি জিপিএ-৫সহ শতভাগ পাশ করেছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ এর শিক্ষার্থীরা।
বুধবার ৮ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের পর বিএএফ শাহীন কলেজ সূত্রে জানা যায়, ২০২২ সনের অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৩৩৯ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য্য হয়েছে। এর মাঝে ২৪২ জন জিপিএ-৫ লাভ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.