
স্টাফ রিপোর্টার॥ গার্ল গাইডস এসোসিয়েশনের সম্প্রসারণের লক্ষে বাংলাদেশ র্গাল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ র্গাল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে বাংলাদেশ র্গাল গাইডস এসোসিয়েশনের গাইডস হাউসে ৫ দিনব্যাপি গার্ল গাইডস প্রশিক্ষণ কোর্সের সমাপনি দিনে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মৌলভীবাজার গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার বেগম নুরজাহান সুয়ারা'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ট্রেনিং কমিশনার শাহিদা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশনের সিলেট অঞ্চলের কমিশনার বাবলী পুরকায়স্থ,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া। মৌলিক প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষিত গাইডদের অর্জিত দিক্ষাধারা নিজ নিজ বিদ্যালয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.