
স্টাফ রিপোর্টার॥ জুয়ার আসরে হানা দিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ১২ ফেব্রুয়ারি ভোর রাতে মৌলভীবাজার সদর মডলে থানার পুুলিশ উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলমরে নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজলোর আটগাঁও গ্রামে জুয়াড়ী শহীদ মিয়ার বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতাকৃতরা হলেন- জুয়ার আসরের আয়োজনকারী শহীদ মিয়া, মাহাতাব আহমদ, ফজলু মিয়া রুবেল মিয়া, আইয়ূব মিয়া ও জিতু মিয়া।
আটককৃত ৬ জুয়াড়ী মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আটঘাঁও গ্রামের বাসিন্দা। এসময় পুলিশ জুয়া খেলার আসর থেকে ৫২টি তাস ও নগদ মোট ১০৫০ টাকা জব্দ করে। সকালে গ্রেফতারকৃত ৬ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.