
মাজফুজ শাকিল॥ বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত ফরেস্ট অফিসারদের সংগঠন বাংলাদেশ এফজি কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির (২০২৩-২০২৫) এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ।
উক্ত নির্বাচনে সকল আঞ্চলিক কমিটির মনোনীত সভাপতি পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশ এফজি কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া বন বিভাগের গাজীপুর বিটের বিট কর্মকর্তা, বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ আহমদ আলী।
তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বাংলাদেশ এফজি কল্যাণ সমিতির সকল সদস্যদের সমর্থন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, আহমদ আলী জীবনের বাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.