
আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখায় কাবিটা কর্মসূচির আওতায় বড়লেখা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হেলাল মিয়ার বাড়ি থেকে খোকন মিয়ার জমি পর্যন্ত ৫০০ মিটার লংলী ছড়া এবং উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আরএইচডি ব্রীজ থেকে মুছেগুল গ্রাম পর্যন্ত ৭০১ মিটার নিকড়ী ছড়া পুন:খনন কাজ শেষ হয়েছে।
রোববার ১২ ফেব্রুয়ারি)বিকেলে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন ছড়া দুটির খনন কাজ পরিদর্শন শেষে উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ছড়া দুটির খনন কাজ ব্যয় হয়েছে ৯ লাখ টাকা।
ছড়া দুটির খনন কাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী. বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন, পৌরসভার কাউন্সিলর কবির আহমদ ও রেজাউল করিম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.