
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে চাতলাপুর পরিবারের হোয়াটস্অ্যাপ গ্রুপের উদ্যোগে মধ্যাহ্যভোজ করা হয়।
রোববার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় হতে নামাজের বিরতিসহ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলে। অবসরপ্রাপ্ত স্টাফ নির্মল দাসের সঞ্চালনায় চাতলাপুর পরিবারের স্মৃতিচারণমূলক বক্তব্য ও বিভিন্ন ইভেন্টে সংন্ম গ্রহণ করেন।
উদ্যোক্তা দিলরুবা প্রশ্ন রায়, মোঃ ইউনুস আলী, শিমুল পুরকায়স্থ, খান, তারেকুর রহমান এবং বাংলাদেশ টি এস্টেট স্টাফ এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ¦ জাকারিয়া, সাধারণ সম্পাদক তালুকদার আমিন উদ্দিন, অবসরপ্রাপ্ত হেডক্লার্ক তৈয়ব উদ্দিন, অবসরপ্রাপ্ত হেডটিলাকা সিরাজ উদ্দিন, আতিকুর রহমান চৌধুরী ফুয়াদ, সৌরভ রায়, যুক্তরাষ্ট ্রও যুক্তরাজ্য থেকে আগত স্টাফ কন্যাদ্বয়। আকার, আবু তাহের চৌধুরী, এড.এম এ মুনিম, সেলিম উদ্দিন, শাহাজান চৌরুরী উপস্থিত ছিলেন। বাগান ব্যবস্থাপক আহাদ, প্রধান অতিথি হিসেবে ব্যবস্থাপক ছিলেন চা শিল্পের উন্নয়নের রূপকার মো: কামরুজ্জামান,সহ-ব্যবস্থাপক মোঃ আবু তোয়াব খাঁন প্রমুখ।
হৃদয়ে চাতলাপুর প্রাণের মেলা এ মিলন মেলার বন্ধনে চলমান সময়ে কর্মরত টি স্টাফ, অবসরপ্রাপ্ত স্টাফ-স্টাফদের ছেলে-মেয়ে, নাতি-নাতনী সহ দুই শতাধিক উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে চাতলাপুর পরিবার। চাতলাপুর চা বাগান থেকে দিয়ে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.