
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে তাদেরকে কালামিয়া বাজার থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মহলাল গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে রিপন মিয়া (৩৫), রাউৎগাঁও উজানপাড়া গ্রামের -লেবু মিয়ার ছেলে আলাল মিয়া (৩০), একই গ্রামের মৃত আম্বর আলীর ছেলে সমসু মিয়া (৫৫), ইসলামাবাদ গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে আবুল কালাম (৩৫)।
থানা সূত্রে জানা যায়, সোমবার ১৩ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ বরমচাল ইউনিয়নের কালামিয়া বাজারস্থ জনৈক রাজিব উদ্দিনের পরিত্যক্ত দোকানের ভেতরে অভিযান পরিচালনা করে ৪ জনকে জুয়া খেলারত অবস্থায় আটক করেন। এসময় রাজিব উদ্দিন নামে অন্য জুয়াড়ী পালিয়ে যায়।
তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ মোট ২০৫০ টাকা জব্দ করা হয়। আটককৃত ৪ জন এবং পলাতক জুয়াড়ী রাজিব উদ্দিনের বিরুদ্ধে জুয়া আইনে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.