
স্টাফ রিপোর্টার॥ পূবালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে আহমদ এনায়েত মনজুর পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি মহাব্যবস্থাপক পদে ব্যাংকটির মানব সম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
মনজুর ১৯৯০ সালে প্রবেশনারি অফিসার হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যবস্থাপক, একাধিক অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকিং পেশার আধুনিক ধারনার সাথে সম্পৃক্ত বিভিন্ন সফট স্কিল বিষয়ে ব্যাংকের নিজস্ব ট্রেইনিং ইন্সটিটিউট এর পাশাপাশি দেশে কার্যরত অন্যান্য ব্যাংকের ট্রেইনিং একাডেমি এবং দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর রিসোর্স পার্সন হিসেবে ভূমিকা পালন করেছেন।
তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ হতে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। তিনি পূবালী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অঞ্চল প্রধান হিসেবে পূবালী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চল, সিলেট পূর্বাঞ্চল, সিলেট পশ্চিমাঞ্চলেও দায়িত্ব পালন করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.