
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে নাইট ফুটসাল ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি রাত ৯টায় সেভেন স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
শামসুর রহমানের সভাপতিত্বে ও মিজানুর রহমান মিস্টারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
টুর্ণামেন্টের উদ্বোধন করেন পতনঊষার ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জুনেদ আহমদ প্রমুখ। উদ্বোধনী খেলায় লাকি সেভেন পতনউষারকে ৪-১ গোলে পরাজিত করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব শ্রীরামপুর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.