
মাহফুজ শাকিল॥ ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি কর্তৃক অনুমোদিত ইংরেজি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রফিক’স কুলাউড়ার পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মোঃ আজাদ আহমদকে প্রথম অভিভাবক সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে কুলাউড়া স্টেশন রোডস্থ রফিক’স ক্যাম্পাসের অফিসে আজাদ আহমদের প্রবাস গমন উপলক্ষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রফিক’স কুলাউড়ার সিইও রফিক সুমন।
এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, রফিক’স কুলাউড়ার হেড অব ম্যানেজমেন্ট আজিম শাওন, এক্সিকিউটিভ ছালিম আহমেদ ও অফিস এক্সিকিউটিভ আব্দুস সামাদ, সংবর্ধিত আজাদ আহমদের কন্যা আনিসা ও রাইসা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.