
পলিরানী দেবনাথ॥ কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ এফএম ৯৯.২ মৌলভীবাজারের অনুষ্ঠান প্রযোজক আয়শা আক্তার রুমানা এফকেনরওয়ের ফেলো হিসেবে ১ বছরের জন্য শুক্রবার ১৭ ফ্রেবুয়ারী দুপুরে নেপাল গমন করেছেন।
স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কমিউনিটি শিখন অনুষ্ঠান তৈরীও সম্প্রচার এর মাধ্যমে কমিউনিটিতে উন্নয়ন লক্ষ্যমাত্রাঅর্জন এ ফেলোশিপের লক্ষ্য।
বিদায় বেলায় আয়শা আক্তার রুমানা দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, এফকে নরওয়ের একচেঞ্জ প্রোগ্রামের ফেলোশীপ নিয়ে এক বছরের জন্য বাংলাদেশ ও রেডিও পল্লীকণ্ঠের হয়ে আমি নেপাল যাচ্ছি।
আমি যে কাজে দেশত্যাগ করছি তা যেন সফল হয় এবং ভালোভাবে যেনো আবার দেশে ফিরে আসতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। রেডিও পল্লীকণ্ঠ পরিবারের সদস্যবৃন্দ তার সুস্থতা, দীর্ঘায়ু ও সুন্দরভাবে দেশে ফিরে আসার প্রত্যয়নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকে বিদায় জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.