
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নৃপেন্দ্র পাল বিজু (৪৫) নামে দায়রা ৪২৭/১৩, সিআর: ৯৯৭/২০১১(কোতোয়ালী) এর ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ১৭ ফেব্রুয়ারি থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নৃপেন্দ্র পাল বিজু দায়রা ৪২৭/১৩, সিআর: ৯৯৭/২০১১(কোতোয়ালী) এর ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেফতারকৃত নৃপেন্দ্র পাল বিজু কুলাউড়া উপজেলার মনসুরপুর গ্রামের মৃত নলিনী কুমার পালের ছেলে। সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারি পরোয়ানা মূলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.