
আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখায় পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান, আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়লেখা স্বজন সমাবেশের সভাপতি ও শাবির সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও সুনজিত কুমার চন্দ। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন যুগান্তরের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও স্বজন সমাবেশের উপদেষ্টা অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, ফুলতলা-সাগরনাল শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ পারভেজ, শিক্ষক শুভাশিষ দে শুভ্র, সাংবাদিক জালাল আহমদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, এ.জে লাভলু, মস্তুফা উদ্দিন, শাবির ল্যাব সহকারী রিপন দাস, উপজেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সহসভাপতি আব্দুল আজিজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যুগান্তর দুই যুগ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। পত্রিকাটি সবসময় দেশের কথা বলে, মুক্তিযোদ্ধের কথা বলে, জনগণের কথা বলে। যুগান্তর ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.