
কমলগঞ্জ প্রতিনিধি॥ শনিবার ১৮ ফেব্রুয়ারি কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে দেওয়ান এবং বাদল নামে ২ বছরের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওই দিন রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়, এএসআই পরিমল চন্দ্র শীলসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ২ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি দেওয়ান ও বাদলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা সিআর ৬৫/১৯(বন) মামলায় বন আইন ১৯২৭ এর ২৬(১) ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.