
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাহতাব আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার ১৯ ফেব্রুয়ারি হাকালুকি হাওরের রাখাল শাহ (রহ.) ঢের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে রোববার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওরের রাখাল শাহ (রহ.) ঢের এলাকা থেকে মাহতাব আলীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাহতাব আলী কুলাউড়া উপজেলার শশারকান্দি গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। এ সময় তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাহতাব আলীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, সিলেট রেঞ্জের ডিআইজির সার্বিক দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.