
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার করা হয়েছে।
রোববার ১৯ ফেব্রুয়ারি রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবির)’র এসআই ইফতেখার ও এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে মৌলভীবাজার শহরের পৌর এলাকার ওয়াবদা রোডস্থ কালেক্টর স্কুলের সামনে থেকে ইয়াবাসহ আবাদুস ছোবহান (২৮) নামের একজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আব্দুস ছোবহানের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। ডিবির এসআই ইফতেখার জানান, গ্রেফতারকৃততর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে সোমবার সকালে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.