
আব্দুর রব॥ বড়লেখা থানা পুলিশের উদ্যোগে সোমবার বিকেলে মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ কল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ।
ইউপি সদস্য আজিজুল ইসলাম ও বিট অফিসার এসআই স্বপন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য আজিম উদ্দিন, থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুল গফুর, ইউপি সদস্য আমিনুল হক, ইউপি সদস্য মুহিবুর রহমান কামাল, ইউপি সদস্য ইমরান আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাব উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.