
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সারা দেশের ন্যায় অনুষ্ঠিত হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
সোমবার ২০ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
এতে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে বলে নিশ্চিত করেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
এবছর মৌলভীবাজারে ২ লাখ ৫০ হাজার ২২৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৃহস্পতিবার ১৬ ফেব্রুযারি বিকেলে ইপিআই ভবনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ বিষয়ে এডভোকেসি ও ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.