
পলিরানী দেবনাথ॥ ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজারের আয়োজনে মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ছড়াপাঠ, শুদ্ধভাবে বর্ণমালা উচ্চারণ প্রতিযোগীতা ও সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগীতায় বিচারক হিসেবে ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল মজিদ, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক।
প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে বিকালে জেলা শিল্পকলা মিলনায়তনে পুরষ্কার বিতরন করা হবে। এছাড়াও ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.