
স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম।
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, সদস্য সচিব এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ হামিদ, দীপ্ত টিভি প্রতিনিধি বকসী মিসবাহ-উর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী, ইত্তেফাক ও নিউনেশন প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি ও দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মোহনা টিভির প্রতিনিধি ও মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ্দীন, বাংলা ৭১ মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, এমসিএন এর অনুষ্ঠান প্রযোজক সুহেল আহমদ, কমার্শিয়াল এক্সিকিউটিভ মৌলভীবাজার প্রতিনিধি কালবেলা মনজু বিজয় চৌধুরী, বাংলাভিশনের ক্যামেরা পার্সন মোঃ আব্দুল্লাহ, পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শাহরিয়ার খান সাকিব, দৈনিক মৌমাছি কন্ঠ স্টাফ রিপোর্টার গোবিন্দ মল্লিক সহ টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.