
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে নন-এমপিও স্কুল, মাদরাসা ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদিয়া আলিয়া মাদরাসার হলরুমে মাদরাসার সুপার মাওলানা মো: ফরিদ উদ্দীনের সভাপতিত্বে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারদের বৈঠক ও আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন সভাপতি পদে মাওলানা মো: মঈন উদ্দীন, সহ-সভাপতি মো: আবু তাহের, সহ-সভাপতি মিনতি দাশ, সহ-সভাপতি মাওলানা মো: মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মাওলানা কাওছার আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মো: আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: ওলিউর রহমান, প্রচার ও তথ্য সম্পাদক মো: দিলাল মিয়া, সহ-প্রচার ও তথ্য সম্পাদক আহমদ মুসা বেগ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.