
স্টাফ রিপোর্টার॥ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের আয়োজনে ফ্র্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি বেঙ্গল কনভেনশন হলে দিনব্যাপী হার্ট ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ক্লিনিক্যাল এন্ড ইন্টারকনভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা: পার্থ প্রতিম সাহা।
এ সময় হার্ট ক্যাম্পে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার সৈয়দ মোজাম্মেল হোসেন শরীফ, ইউকে প্রবাসী ও হার্ট ফাউন্ডেশনের সদস্য ফারুক আহমেদ প্রমুখ।
দিনব্যাপী এই ফ্র্রি হার্ট ক্যাম্পে অসহায় ও গরীব রোগীদের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত সকল রোগেীদের সেবা প্রদান করা হয়।উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে হৃদরোগে আক্রান্ত বাড়ছে। ফলে হার্ট অ্যাটাক বিষয়ে সচেতনতার বিকল্প নেই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.