
স্টাফ রিপোর্টার॥ ‘বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও অজয় সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুর রউফ মানিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাস, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, সদস্য আব্দুল বাছিত তরফদার ও আক্তারুজ্জামান, জেলা তাঁতী লীগ সভাপতি আলী হায়দার, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান বাবুল।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব, জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল রাব্বি, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা শ্রমিক লীগ সভাপতি ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু প্রমুখ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.