
হাবিবুর রহমান ফজলু (আমিরাত থেকে)॥ সংযুক্ত আরব আমিরাত আল আইন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ ফেব্রুয়ারি ৯টায় কাল কাট হোটেলের হলরুমে আল আইন আওয়ামী লীগের আহ্বায়ক ছামছুল আলম মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন আল আইন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, হাজী লোকমান হোসেন আনু, জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান মুহিব মোঃ সিরাজ মিয়া, মোঃ শামিম আহমদ, আল মামুন জয় তারেক, যুগ্ম সচিব গিয়াস আহমদ, নুরুল ইসলাম, করিম আহমদ রাজ, আজাদুল রহমান আজাদ, সদস্য মোঃ বাবুল মিয়া জাকির আহমাদ, দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.