
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। শনিবার ২৫ ফেব্রুয়ারি বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শহরের শাহ মোস্তফা সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে বেরিরপাড় পয়েন্টে এসে শেষ হয়।
মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে যুবদল কেন্দ্রীয় সংসদ (সিলেট বিভাগ) সহ-সভাপতি, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ কে সহ-সাধারণ সম্পাদক ও মাহবুবুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব অর্পণ করায় মৌলভীবাজার জেলা যুবদল এই আনন্দ মিছিল করে।
মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, নতুন এই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে আগামীর রাজপথের আন্দোলন সংগ্রামে আমরা অবশ্যই সক্রিয় থাকব। তারা তৃণমূলের পছন্দের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটিতে পদায়ন করায় অভিভাবক সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.