
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে দৃষ্টিনন্দন “লন্ডন ক্লক টাওয়ার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার পৌরসভার আয়োজনে দৃষ্টিনন্দন “লন্ডন ক্লক টাওয়ার” এর উদ্বোধন করেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
মৌলভীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদ চুন্নু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, লন্ডন ক্লক টাওয়ারের উদ্যোক্তা ইউকে প্রবাসী লিয়াকত আহমেদ, লন্ডন ক্লক টাওয়ারের উদ্যোক্তা ইউকে প্রবাসী মোঃ জহির মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।
অনুষ্ঠানের শুরুতেই ফলক উন্মোচন ও পরে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহরের গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.